Ticker

6/recent/ticker-posts

Ad Code

Responsive Advertisement

হজ ফ্লাইট পরিচালনায় রহস্যজনক দরপত্র: সিন্ডিকেট ও শর্ত নিয়ে বিতর্ক

হজ ফ্লাইট পরিচালনার জন্য বিমানের রহস্যজনক দরপত্র আহ্বান ও শর্ত নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, পছন্দের প্রতিষ্ঠানের কাছ থেকে এয়ারক্রাফট লিজ নিতে পরিকল্পিতভাবে এমন শর্ত দেওয়া হয়েছে। 


দরপত্রে এয়ারক্রাফটের বয়স ১০ বছরের মধ্যে এবং আসন সংখ্যা ২০০-এর বেশি নির্ধারণ করায় তিন দফায় আহ্বান করেও কোনো এয়ারক্রাফট পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের আশঙ্কা, উন্মুক্ত দরপত্রে সাড়া না পাওয়ার যুক্তি দেখিয়ে সরাসরি পছন্দের কোম্পানি থেকে এয়ারক্রাফট লিজ নেওয়া হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, এ শর্তগুলো অপ্রয়োজনীয় এবং খরচ বাড়িয়ে দিচ্ছে। ফলে হজ ফ্লাইট পরিচালনায় বিমান ভাড়ার ব্যয় দ্বিগুণের বেশি হতে পারে। এ ধরনের সিন্ডিকেটের মাধ্যমে অতীতে একাধিকবার বিমান লিজ নেওয়ার অভিযোগ রয়েছে।

বিমানের সংশ্লিষ্ট কর্মকর্তারা আশ্বাস দিয়েছেন যে, শর্তগুলো পরিকল্পনা বিভাগ ও পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী তৈরি এবং কোনো অনিয়ম হয়নি। তবে বিতর্কিত শর্তের কারণে উড়োজাহাজ ভাড়া নিতে এ বছর বাড়তি ডলার ব্যয়ের শঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ